এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের যে আশ্বাস দিল শিক্ষা মন্ত্রণালয়

১০ নভেম্বর ২০২৫, ০৩:০৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

দ্রুত বদলি কার্যকরসহ তিন দফা দাবিতে আন্দোলনর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছিল শিক্ষা মন্ত্রণালয়। আলোচনায় আগামী জানুয়ারি মাসের মধ্যে বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১০ নভেম্বর) দুপুর একটায় শুরু হওয়া সভা শেষ হয় দুপুর আড়াইটার দিকে। শিক্ষক নেতারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে আলোচনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহবায়ক প্রভাষক মো. সরোয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মকর্তা আন্তরিক। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে আমাদের বদলির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। যথা সময়ে বদলি চালু না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।’

এর আগে শিক্ষকদের সাত সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে যান। আজ দুপুর সাড়ে ১২টায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

সচিবালয়ে যাওয়া শিক্ষকদের প্রতিনিধি দলে রয়েছে, প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।

জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ
  • ২২ জুলাই ২০২৬
স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর
  • ২২ জুলাই ২০২৬
বার্ধক্যজনিত সংকট মোকাবিলায় এআইয়ের ওপর ভরসা জাপানের
  • ২২ জুলাই ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে দুই লাখ টাকা ও ৫ মোবাইল ছিনতাই
  • ২২ জুলাই ২০২৬
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন নিয়ে যা বলছে মন্…
  • ২২ জুলাই ২০২৬
ফের ইরানে মার্কিন হামলা, যুদ্ধ ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: হেগসেথ
  • ২২ জুলাই ২০২৬