শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা

০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৯ PM
শিক্ষকদের ওপর হামলা

শিক্ষকদের ওপর হামলা © সংগৃহীত

রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এছাড়া অনেক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। থানায় গ্রেফতারকৃরদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার প্রতিবাদে প্রতিবাদে রাত কেন্দ্রীয় শহিদ মিনারে ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

আজ শনিবার (৮ নভেম্বর) রাতে এ কর্মসূচির ঘোষণা করেন প্রাথমিক শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ। তিনি জানান, থানায় গ্রেফতারকৃরদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার কেন্দ্রীয় শহিদ মিনারে কিছুক্ষণ পর অর্থাৎ ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি শুরু হবে।

প্রসঙ্গত, রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় শিক্ষক ও রিকশাচালকসহ আহত হন ১১০ জন। তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬