ইউটিএলের ঢাবির কমিটি ঘোষণা, নেতৃত্বে ড. যুবায়ের ও ড. মোতালেব

১৬ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২৭ PM
অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক ও অধ্যাপক ড. মো. মোতালেব হোসেন

অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক ও অধ্যাপক ড. মো. মোতালেব হোসেন © টিডিসি সম্পাদিত

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক ও সদস্য সচিব হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মোতালেব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন ইউটিএল এর কেন্দ্রীয় আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস।

এ সময় লিখিত বক্তব্যে ইউটিএল এর কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, 'জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতিকে ধারণ করেই ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) আত্মপ্রকাশ করেছে। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব এক ছাত্র-জনতার বিপ্লব সংঘটিত হয়, যা জাতীয় চেতনা ও মননকে নতুনভাবে জাগিয়ে তুলেছে। রাজনৈতিক সংস্কৃতি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, ইউটিএল সেই ধারার আলোকে শিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক রূপান্তর আনতে চায়। শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, নিরাপদ ও মুক্ত ক্যাম্পাস, গবেষণায় উৎকর্ষতা এবং জাতীয় উন্নয়নে গঠনমূলক সম্পৃক্ততা ইউটিএল-এর মূল লক্ষ্য। আমাদের অন্যতম উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত থেকে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধ জাগিয়ে তোলা।

সংবাদ সম্মেলন

এ সময় ইউনিভার্সিটি টিচার্স লিংক এর নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক বলেন, প্রায় শতবর্ষী এই বিশ্ববিদ্যালয় অনেক প্রত্যাশা নিয়ে পথচলা শুরু করলেও বিগত দিনগুলোতে প্রশাসনের বাপক দুর্নীতি, দায়িত্বহীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপের ফলে এই বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিভিন্ন সংগঠন থাকলেও এর বেশিরভাগই রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষক সমিতি ও অপরাপর শিক্ষক সংগঠনগুলো তাদের রাজনৈতিক আদর্শ ও আধিপত্য বিস্তার করতে গিয়ে সাধারণ শিক্ষকদের যৌক্তিক দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে। তাই ২৪শের অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে প্রয়োজন হয়েছে এমন একটি শিক্ষক সংগঠনের যারা বিশ্বাস করেন যে, বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ জাতির উচ্চতর আকাঙ্ক্ষা পূরণে পথপ্রদর্শক; এবং সমাজকে ন্যায়, নৈতিকতা ও জ্ঞানের পথে নিয়ে যেতে পারে।

এ সময় ইউটিএল এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নৈতিক ও আদর্শিক রূপান্তরের সময় চলছে। এই প্রেক্ষাপটে শিক্ষকদের নীরব পর্যবেক্ষকের ভূমিকা থেকে বেরিয়ে এসে জাতির দিকনির্দেশক ও জনমত নির্মাতা হিসেবে কাজ করা প্রয়োজন। সেই লক্ষ্যেই ইউটিএল একটি সক্রিয়, পেশাদার ও সক্ষম শিক্ষক সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলছে। যা

প্রসঙ্গত, গত ২৬ জুলাই ইউটিএল এর আত্মপ্রকাশ পরবর্তী সময়ে নানা কার্যক্রমের দ্বারা পরিলক্ষিত হয়েছে। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউটিএল এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9