প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ প্রতিরোধে একগুচ্ছ উদ্যোগ পুলিশের

২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ PM
প্রাথমিক শিক্ষক আন্দোলন

প্রাথমিক শিক্ষক আন্দোলন © টিডিসি সম্পাদিত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ ৩ দফা আদায়ে মহাসমাবেশ প্রতিরোধে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে ইস্যু করা এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা অনেকটাই রুটিন ওয়ার্কের অংশ। তারপরও পরিবেশ-পরিস্থিতির আলোকে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

‌'তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের মহা সমাবেশ প্রসঙ্গে' শিরোনামে দেওয়া ওই চিঠিতে বলা হয়, প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের মহা সমাবেশ আগামী ৩০ আগস্ট  ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। উক্ত কর্মসূচিতে সারাদেশের প্রাথমিক শিক্ষকগণ অংশগ্রহণ করলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে মর্মে প্রতীয়মান। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে এ-ও বলা হয়, কর্মসূচিতে শিক্ষকগণ যাতে অংশগ্রহণ করতে না পারে সে জন্য জেলা শিক্ষা অফিসার ও থানা শিক্ষা অফিসার এর মাধ্যমে তাদেরকে কর্মসূচিতে আসতে নিরুৎসাহিত করতে হবে। পাশাপাশি যে সকল প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষকগণ কর্মসূচিতে যোগদান করবেন; তাদের বিদ্যালয়ের নাম, আগত শিক্ষকগণের সংখ্যা, কোন যানবাহনে আসবেন তার নাম, নম্বর ও সংখ্যা জরুরীভিত্তিতে অত্র শাখাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

চিঠিটি রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, গাজীপুর ও রংপুর সিটি স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কাল শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের ওই মহাসমাবেশ শুরু হবে। প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।

শিক্ষকদের এ মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারকে আমরা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সে সময় পার হলেও আমাদের দাবি-দাওয়া পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

এজন্য আমরা ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ করব। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে। সমাবেশ করার জন্য আমরা অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আবেদন দিয়েছি। এ সমাবেশে সারা দেশের প্রাথমিকের শিক্ষকরা অংশ নেবেন। আশা করি, এক লাখেরও বেশি শিক্ষক দাবি আদায়ে এ সমাবেশে অংশ নেবেন।’

শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9