শিক্ষক কর্মচারীদের জন্য আলাদা বেতনস্কেল চালুর দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ PM
সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া

সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া © টিডিসি ফটো

শিক্ষার মান বৃদ্ধি করতে শিক্ষক ও কর্মচারীদের জন্য আলাদা বেতনস্কেল চালু করার দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা। শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এসব দাবি তুলে ধরেন জোটের  চেয়ারম্যান ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার মান বৃদ্ধি করতে হলে মেধা সম্পন্ন শিক্ষকের কোন বিকল্প নেই। কিন্তু বর্তমানে একজন শিক্ষকের স্কেল ১২৫০০/- টাকা যা শুধু নগণ্য নয়, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন শিক্ষককে পরিহাস করার শামিল। তাই অবিলম্বে শিক্ষক কর্মচারীদের জন্য পৃথক বেতন স্কেল চালু করতে হবে।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিও জানিয়েছেন জোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ আগের মতো রাখার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখতে হবে। একজন এমপি যেন অন্তত তিনটি প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারেন। ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করার দাবিও জানান এ শিক্ষক নেতা।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9