সর্বজনীন পেনশন প্রত্যাখ্যান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির

২৫ মার্চ ২০২৪, ০৯:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রদত্ত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের জানিয়ে বিবৃতি দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো: ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রিফাত উর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় পেনশন সংক্রান্ত একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারি করে (এস, আর, ও নং-৪৭-আইন/২০২৪) যেখানে বলা হয়েছে ‘সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন, আগামী ১ জুলাই ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা ও গবেষণার মূল চালিকাশক্তি। আর তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এ ধরনের বৈষম্যমূলক পেনশন নীতি অবলম্বন সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং বঙ্গবন্ধুর শিক্ষা-দর্শন বিরোধী। এছাড়াও এই ধরনের বৈষম্যমূলক নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে এবং দেশকে মেধাশূন্য করতে এক ষড়যন্ত্রের অবতারণা। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬