৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

০৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ PM
 ভারত ও পাকিস্তান দল

ভারত ও পাকিস্তান দল © সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। রোমাঞ্চকর ম্যাচে ভারত আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান করে। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান তুলতে সক্ষম হয়। ফলে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তানকে।

শনিবার (৩ অক্টোবর) নিসিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক শর্মা ও তিলক ভার্মা।

অভিষেক মাত্র ২৮ বলে ৬১ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২১৭ দশমিক ৮৫। শেষ দিকে তিলক ভার্মার বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। তিনি ২২ বলে অপরাজিত ৫১ রান করেন। ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

এ ছাড়া শিবম দুবে ১৫ বলে ২৭ এবং শ্রেয়াস আইয়ার ২৪ বলে ২১ রান করেন। পাকিস্তানের হয়ে আরাফাত মিনহাস ২৫ রানে ২টি এবং আহমেদ দানিয়াল ৪৩ রানে ২টি উইকেট নেন। আব্রার আহমেদ নেন ১টি উইকেট।

২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র ৩৯ রানেই ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে হাসান নওয়াজ ও সাইম আইয়ুবের জুটি ম্যাচে পাকিস্তানকে ফেরায়।

হাসান নওয়াজ ছিলেন পাকিস্তানের ইনিংসের সবচেয়ে বড় ভরসা। মাত্র ৫১ বলে ৯৬ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। সাইম আইয়ুব করেন ২২ বলে ২৯ রান। তবে হাসানের ঝড়ো ব্যাটিংও পাকিস্তানকে জয়ের বন্দরে নিতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানেই থামে তাদের ইনিংস।

ভারতের হয়ে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে ২টি করে উইকেট নেন। অক্ষর ৪ ওভারে ২৯ এবং ওয়াশিংটন ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন। শিবম দুবে ৩ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও পাকিস্তানের রান তাড়ার গুরুত্বপূর্ণ সময়ে চাপ তৈরি করেন।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬