কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ PM
সভাপতি মো. আমিন উল্যাহ এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (বাঁ থেকে)

সভাপতি মো. আমিন উল্যাহ এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (বাঁ থেকে) © সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি মনোনয়ন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়াজি।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের এবং কোষাধ্যক্ষ হয়েছেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, কচুয়ার শিক্ষক-কর্মচারীদের অধিকার বাস্তবায়ন ও কল্যাণ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও নাজমুন নাহার বেবীর নির্দেশনার আলোকে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁরা কাজ করবেন।

ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৪ দেশের গবেষকদের নিয়ে যবিপ্রবিতে বৈশ্বিক প্রযুক্তি সম্মেলন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে রাস্তার উন্নয়ন কাজ ও দুই শহিদের নামে স্থাপনার উদ্বো…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মধুখালীতে নদীর পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগের ফুটপাতের গোলাপি বেগম পেলেন নতুন বাড়ি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬