জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান

০৯ আগস্ট ২০২৬, ০১:১৩ AM
অধ্যাপক ড. মো. এমরান জাহান

অধ্যাপক ড. মো. এমরান জাহান © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি হিসেবে অধ্যাপক এমরান জাহানকে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার বিষয়টি নিশ্চিত গণমাধ্যমে করেন।

অধ্যাপক আইরীন আক্তার বলেন, শিক্ষক সমিতির গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী সহ-সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী বর্তমান সহ-সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান আগামী ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ‘সহ-সভাপতি’ বিধির ২ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে সহ-সভাপতি নির্বাহী পরিষদের অবশিষ্ট মেয়াদকালের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন।

শিক্ষক সমিতির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, বর্তমান সহ-সভাপতি অবশিষ্ট মেয়াদকাল সভাপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির সঙ্গে সম্পৃক্ত থেকে সভাপতির দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও নির্বাহী কমিটির সব সদস্যের প্রতি শুভকামনা জানাই। আমার অবস্থান থেকে শিক্ষক সমিতির প্রয়োজনে যতটুকু সহযোগিতা করা সম্ভব, ভবিষ্যতেও তা করে যাওয়ার চেষ্টা করব।

সভাপতির নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন, সকলের সহযোগিতায় আমি শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে শিক্ষক সমিতির পক্ষ থেকে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই।

উল্লেখ্য, গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫ সেশনে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৬ সেশনের নির্বাচন স্থগিত করে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বাড়ানো হয়।

যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬