ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সিরাজুল হক আর নেই

২৭ আগস্ট ২০২৬, ১০:১০ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৮ AM
ডুয়েটের গণিত বিভাগের প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা

ডুয়েটের গণিত বিভাগের প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা © টিডিসি সম্পাদিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৬টা ১৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রায় দুমাস ধরে তিনি রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ইন্তেকাল করেন তিনি।

অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লার ইন্তেকালের সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষাবিদকে হারাল বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৪, তিন সদস্যের তদন্ত কমিটি

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন সবাই। তারা বলছেন, আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। তার জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬