ডুয়েটের নতুন রেজিস্ট্রার ড. মোস্তাকুর রহমান

১৫ জুলাই ২০২৬, ০৩:০৩ PM
ডুয়েটের নতুন রেজিস্ট্রার ড. মো. মোস্তাকুর রহমান

ডুয়েটের নতুন রেজিস্ট্রার ড. মো. মোস্তাকুর রহমান © টিডিসি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের জারি করা এক অফিস আদেশে জানানো হয়, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবু তৈয়বের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং উপাচার্যের অনুমোদনক্রমে তাকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তৈয়ব প্রায় চার থেকে পাঁচ মাস আগেই দায়িত্ব থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। নতুন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল তার আবেদন গ্রহণ করে নতুন রেজিস্ট্রার হিসেবে অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানকে দায়িত্ব প্রদান করেন।

অফিস আদেশ অনুযায়ী, ১৬ জুলাই ২০২৬ থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য দায়িত্বভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence