শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’

২৭ জুন ২০২৬, ০৮:৩৪ PM
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’

শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’ © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শেষ হয়েছে দুই দিনব্যাপী দেশের বৃহত্তম আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও ডুয়েট কম্পিউটার সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

প্রযুক্তি ও উদ্ভাবনের মেলবন্ধনে আয়োজিত এই উৎসবে চারটি ভিন্ন সেগমেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে— আইসিটি অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, এআই (AI) হ্যাকাথন এবং প্রজেক্ট শোকেসিং। প্রতিটি বিভাগে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও কারিগরি দক্ষতা প্রদর্শনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মেতে ওঠেন।

উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শনিবার (২৭ জুন) বিকেলে ডুয়েটের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধনের মূল চাবিকাঠি হলো জ্ঞান আদান-প্রদান বা নলেজ শেয়ারিং। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। 

আয়োজকরা আশা প্রকাশ করেন, ডুয়েট আয়োজিত এই কার্নিভাল দেশের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬