গভীর রাতে বান্ধবীকে এগিয়ে নিতে গিয়ে ছিনতাইয়ের শিকার ৩ বন্ধু

০৬ জুন ২০২৬, ০৯:৩৭ PM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০৯:৪১ PM
ডুয়েট

ডুয়েট © সংগৃহীত

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন ডুয়েটের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুন্নি খাতুন। মুন্নি জানান গতকাল (৫ জুন) সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে গাজীপুর চৌরাস্তা পৌঁছাতে আনুমানিক রাত দুইটা বাজে। রাত গভীর হওয়ায় তার বন্ধুদের এগিয়ে নেয়ার অনুরোধ করেন। মুন্নির অনুরোধে মুন্নির বন্ধু জুবায়ের, রাকিবুল ও বিধান ডুয়েট থেকে গাজীপুর চৌরাস্তায় যান মুন্নিকে এগিয়ে আনার জন্য।  

চৌরাস্তা থেকে ফেরার পথে গাজীপুর জেলা কারাগার সংলগ্ন এলাকায় পৌঁছালে চারজন অস্ত্রধারী তাদের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে মুন্নির হিজাব টেনে খুলে ফেলে, কান ছিঁড়ে কানের গহনা নেয়ার চেষ্টা করে তারা, তাদের কাছে থাকা একটা বাটন ফোন, একটা স্মার্টফোন, দুইটি ব্যাগ ও মুন্নির সোনার গহনা ছিনিয়ে নেয়। এছাড়া ব্যাগের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যায় তারা।

এসময় ঘটনা স্থলে টহল পুলিশ উপস্থিত হলে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। থানা থেকে জানানো হয় ফোনের সর্বশেষ লোকেশন অনুযায়ী তল্লাশি চালিয়েছে পুলিশ কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। সর্বোচ্চ আইনি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬