ডুয়েট শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা, সভাপতি তাসনিম, সেক্রেটারি জাহিদুল

২৮ জুন ২০২৬, ১০:০৮ AM
সভাপতি তাসনিম, সেক্রেটারি জাহিদুল

সভাপতি তাসনিম, সেক্রেটারি জাহিদুল © সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

সংগঠনের সাংগঠনিক নিয়ম অনুযায়ী শাখা সভাপতি হিসেবে তাসনিম আলম এবং সেক্রেটারি হিসেবে জাহিদুল ইসলাম লিমন দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ডুয়েট শাখা ছাত্রশিবিরের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশেষ সদস্য সমাবেশে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন শিবের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। 

সংগঠন সূত্রে জানা যায়, সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন তাসনিম আলম। তিনি এর আগে ডুয়েট শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, সংগঠনের নীতিমালা অনুযায়ী সদস্যদের মতামতের ভিত্তিতে জাহিদুল ইসলাম লিমনকে শাখার নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। তিনি পূর্বে শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এ সময় নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ডুয়েট শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ডুয়েট শাখা শিবিরের নেতারা।

ট্যাগ: ডুয়েট
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬