শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

২০ মে ২০২৬, ১০:৩৯ PM
ডুয়েটে কমপ্লিট শাটডাউন

ডুয়েটে কমপ্লিট শাটডাউন © টিডিসি ফটো

টানা উপাচার্য বিরোধী আন্দোলন ও পরবর্তী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস প্রায় ফাঁকা হয়ে গেছে। আজ বুধবার (২০ মে) আন্দোলনের ধারাবাহিকতায় অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেছেন।

গত ১৪ মে থেকে চলমান ভিসি বিরোধী আন্দোলনের কারণে ডুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। টার্ম ফাইনাল পরীক্ষা শেষ হওয়ায় একাডেমিক কার্যক্রম আগেই বন্ধ থাকলেও অফিস কার্যক্রম ২২ মে পর্যন্ত চলমান থাকার কথা ছিল। তবে ১৭ মে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এরপর ১৯ মে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। ওইদিন সন্ধ্যা থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। পরদিন (২০ মে) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই দেখা যায়নি বলে জানা গেছে। অধিকাংশ শিক্ষার্থীই আগের রাতেই ক্যাম্পাস ত্যাগ করেছেন।

এদিকে ক্যাম্পাসে সীমিত পরিসরে অফিস কার্যক্রম চালু রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে ডুয়েট সংলগ্ন উপজেলা পরিষদ কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের বৈঠক হয়েছে এমন গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

সন্তান হারানোর বেদনা নিয়ে মাঠে নেমে গোল করলেন কোডি গাকপো
  • ৩০ জুন ২০২৬
জেলে গেলেও কয়েকদিন পর জামিন, কারাগার থেকে বেরিয়েই আবারও চু…
  • ৩০ জুন ২০২৬
ভিএআর নিয়ে ক্ষোভ! নাগেলসম্যানের তীব্র সমালোচনা
  • ৩০ জুন ২০২৬
কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা একাদশে স্কালোনির ৩ দুশ্চ…
  • ৩০ জুন ২০২৬
প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস, জমে উঠেছে নকআউট ল…
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিল-জাপান ম্যাচ দেখে ফেরার পথে যুবককে গুলি, গ্রেপ্তার ১
  • ৩০ জুন ২০২৬