ডুয়েটে দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল ২০২৬’ শুরু

২৬ জুন ২০২৬, ১২:০০ PM
ডুয়েট সিএসই কার্নিভাল ২০২৬

ডুয়েট সিএসই কার্নিভাল ২০২৬ © টিডিসি ছবি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল ২০২৬’। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবে অংশ নিচ্ছে শতাধিক টিম।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে ডুয়েটের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কার্নিভালের পর্দা ওঠে। কার্নিভালে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’। 

আয়োজক সূত্রে জানা যায়, এবারের কার্নিভালে চারটি সেগমেন্ট থাকছে— আইসিটি অলিম্পিয়াড, এআই হ্যাকাথন, প্রজেক্ট শোকেসিং এবং প্রোগ্রামিং প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবমুখী প্রযুক্তি সমাধানে রূপ দেওয়ার সুযোগ পাচ্ছে। আগামীকাল শনিবার সন্ধ্যায় একই স্থানে উৎসবের সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দুই দিনের এই প্রযুক্তি উৎসবের সমাপ্তি ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আজকের তরুণদের প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। ডুয়েটের এই কার্নিভাল শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার একটি অনন্য প্ল্যাটফর্ম।’

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আরেফিন কাওসার ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়বসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

ট্যাগ: ডুয়েট
সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence