রাহেল-মামুনের নেতৃত্বে ডুয়েট সায়েন্স ক্লাবের যাত্রা শুরু

২৭ জুলাই ২০২৬, ০৭:২৩ PM
রায়হান রাহেল ও মামুনুর রহমান মামুন

রায়হান রাহেল ও মামুনুর রহমান মামুন © সংগৃহীত

রায়হান রাহেলকে সভাপতি ও মামুনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ডুয়েটের ১১তম ছাত্রসংগঠন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘ডুয়েট সায়েন্স ক্লাব’। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর ক্লাবটির অনুমোদন দেওয়ার মাধ্যমে এর কার্যক্রমের সূচনা হয়।

সোমবার (২৭ জুলাই) ডুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর আনুষ্ঠানিকভাবে ডুয়েট সায়েন্স ক্লাবের অনুমোদন দেয়।

সভাপতির দায়িত্ব পাওয়া রাহেল সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক হিসেবে দাত্ব পাওয়া মামুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ক্লাব গঠনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে রায়হান রাহেল বলেন, ‘ডুয়েট সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি বিশ্বাস করি, বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমেই আমরা একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পারব। এই ক্লাবটি ডুয়েটের সকল শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও গঠনমূলক পরামর্শ কামনা করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাতেই ডুয়েট সায়েন্স ক্লাব একদিন দেশের অন্যতম সেরা বিজ্ঞানভিত্তিক সংগঠনে পরিণত হবে, ইনশাআল্লাহ।’

ডুয়েটের অন্যান্য ক্লাবের মতো ডুয়েট সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬