উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন কর্মসূচির ঘোষণা চবি শিক্ষক সমিতির

২০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে তিন দিন অবস্থান কর্মসূচির পর এবার প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে চবি শিক্ষক সমিতি। আগামীকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে চবি শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকাল ১১:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল হতে পারে আজ

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন ও বাংলা বিভাগের বিতর্কিত শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানিয়ে উপাচার্য বরাবর চিঠি দেয় শিক্ষক সমিতি। তবে পরবর্তীতে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে তিন দিন অবস্থান কর্মসূচি করছে শিক্ষক সমিতি নেতৃবৃন্দ। 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬