ববি শিক্ষক সমিতির নেতৃত্বে বাতেন-আবির

১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ড. আবদুল বাতেন চৌধুরী এবং ড. তারেক মাহমুদ আবির

ড. আবদুল বাতেন চৌধুরী এবং ড. তারেক মাহমুদ আবির © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. আবদুল বাতেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবির। 

আজ সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার ড. রেহানা পারভিন। ১৫ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে দুই প্যানেল থেকে ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ড. আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন রিমি, কোষাধ্যক্ষ মো. সাদেকুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মো. তানভীর কায়সার, আবু জাফর মিয়া, ড. মো. আবদুল কাইয়ুম, মো. আরিফ হোসেন, সুজন চন্দ্র পাল, ড. মো. খোরশেদ আলম, মো. হাসিব, ড. হেনা রাণী বিশ্বাস, মো. সাকিবুল হাসান ও টুম্পা সাহা।

সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬