ইবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ইবি

ইবি © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা। সংগঠনগুলোর কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশনায় তারা এ নির্বাচন বর্জন করেছেন। তবে আওয়ামীপন্থি ও জমায়াতপন্থি শিক্ষকরা মনোয়োন সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী ও জমায়াত শিক্ষকরা। 

রবিবার (১০ ডিসেম্বর) নির্বাচন বর্জনের বিষয়টি বিএনপি শিক্ষক  সংগঠনগুলোর একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের তিনটি সংগঠন রয়েছে। যথাক্রমে, জিয়া পরিষদ, সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)। গত শনিবার রাতে নির্বাচন বর্জনের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জিয়া পরিষদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়া পরিষদের সাধারণ সভায় দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদ ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শের আলোকে আসন্ন ইবি শিক্ষক সমিতি নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের এই ক্রান্তিকালে ইবি জিয়া পরিষদের সম্মানিত সকল সদস্যকে নির্বাচন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এ ছাড়া বিএনপির অন্য দুই সংগঠন সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নেতৃবৃন্দ নির্বাচন বর্জনের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।  ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি ড. তোজাম্মেল হোসেন বলেন, আমরা শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করছি না। সাদা দল নির্বাচনে না যাওয়ার বিষয়টি সংগঠনটির আহ্বায়ক ড. একে এম মতিনুর রহমান জানিয়েছেন। 

এদিকে আজ শিক্ষক সমিতির নির্বাচনের মনোনয়ন উত্তোলনের শেষ সময় ছিল। সেখানে বিএনপিপন্থি শিক্ষক প্যানেল থেকে কেউ মনোনয়ন উত্তোলন করেনি। তবে আওয়ামীপন্থি ও জামায়াতপন্থিরা মনোয়ন তুলেছেন। আওয়ামীপন্থি শিক্ষকরা দুটি প্যানেলে মনোনয়ন উত্তোলন করেছেন এবং জামায়াতপন্থিরা পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক মনোয়ন নিয়েছেন। কারো বর্জনের সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করবে।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬