ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা সাদা দলের

২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

© লোগো

আগামী ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের কারণে এবার এই নির্বাচনের সময়ে এগিয়ে আনা হয়েছে। এ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ বুধবার সন্ধ্যায় ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবারের শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে না সাদা দলের প্যানেল। কেন বর্জন করছে সেটি আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, আজ বুধবার রাত ৮টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। আগামী শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবার শিক্ষক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন।

আজ সন্ধ্যায় তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১২ ডিসেম্বর শিক্ষক সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে আজ রাত ৮টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। তাছাড়া আগামী শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬