ঢাবি-মেডিকেলেও চান্স পেয়েছিলেন রাবিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মিতুল

০২ আগস্ট ২০২২, ০৮:২৩ PM
মিতুল আলী

মিতুল আলী © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে তিন শিফট মিলে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মিতুল আলী নামে এক শিক্ষার্থী। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলেও চান্স পেয়েছিলেন তিনি।

জানা গেছে, মিতুল আলীর বাড়ি চাপাইনবাবগঞ্জে। তিনি রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন মিতুল।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ড. মোহাম্মদ কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ‘সি’ ইউনিটের ফল ঘোষণা করা হয়। ফলাফলে সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। এবছর এই ইউনিটে গড় পাশের হার ৩৮ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন: শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কপি ধরতে সফটওয়্যার আনলো ঢাবি

প্রাপ্ত তথ্য অনুসারে, এবছর সি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ শিফটে অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ-১ মোট আবেদনকারী ছিল ১৭ হাজার ৬৮৩ জন। উপস্থিত ছিলেন ১৫ হাজার ৬৬৫ জন এবং অনুপস্থিত ২ হাজার ১৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৯৪১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৫১৪ জন। পাশের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫৫। 

এছাড়া গ্রুপ-১ এ অ-বিজ্ঞান মোট আবেদনকারী ছিল ১হাজার ৬৭৫ জন। যারমধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৫৭২ জন ও অনুপস্থিত ছিলেন ১০৩ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৫২ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩১৫ জন। এখানে গড় পাশের হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৮৫। 

গ্রুপ-২ এ মোট আবেদনকারী ছিল ১৭ হাজার ৬৮৪ জন। উপস্থিত ১৫ হাজার ৭৫৫ জন ও অনুপস্থিত ১ হাজার ৯২৯ জন। এই গ্রুপে পাশ করেছেন ৬ হাজার ৭৩৭ জন ও অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৮০০ জন। এ গ্রুপে পাশের হার ৪২ দশমিক ৭৬ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। 

গ্রুপ-৩ এ মোট আবেদনকারী ছিল ১৭ হাজার ৬৮৪ জন। উপস্থিত ছিলেন ১৫ হাজার ৬৮৪ জন ও অনুপস্থিত ২ হাজার। এ গ্রুপে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৬২৫ জন এবং অকৃতকার্য ৯ হাজার ৮৩২ জন। পাশের হার ৩৫ দশমিক ৩৭ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ০৫। 

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান আবি…
  • ১৩ জুলাই ২০২৬
ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম
  • ১৩ জুলাই ২০২৬
আনোয়ারায় ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিক…
  • ১৩ জুলাই ২০২৬
পে স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী 
  • ১৩ জুলাই ২০২৬
দুই মাস পর রাজধানী থেকে গ্রেপ্তার ‘শফিক ডাকাত’
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence