৪ বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক

১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ PM
পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি

পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি © সংগৃহীত

দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর শিশুদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মানিকগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্ক। শহীদ রফিক সড়কসংলগ্ন পার্কটি সংস্কার ও নতুন সাজে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে শহরের শিশু-কিশোরদের বিনোদনের সুযোগ ফিরেছে। স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকেরাও।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না। শহরের একমাত্র এই শিশু পার্কটিও দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার ও শিশুদের ব্যবহার উপযোগী করার বিষয়টি তাঁর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। বিজয়ের মাস শুরু হওয়ার আগেই পার্কটিকে নতুনভাবে সাজিয়ে শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের গুরুত্ব রয়েছে। তাদের সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্কটি নতুনভাবে চালু হওয়ায় শহরের শিশু-কিশোরদের বিনোদনের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পার্কটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার প্রত্যাশা স্থানীয়দের।

৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
  • ১৯ নভেম্বর ২০২৬
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপ, চালক দগ্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের অনুরোধে হাসিমুখে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬
রক্ষা পেল না গোপালগঞ্জে বিএনপির শেষ এমপির বাড়িও
  • ১৯ নভেম্বর ২০২৬
৪ বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক
  • ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় দখলে নিয়ে নামও সরিয়ে ফেলেছে ছাত্রলীগ, খেলা দে…
  • ১৯ নভেম্বর ২০২৬