মেডিকেলে জাতীয় মেধায় তৃতীয় অভিক

০৬ এপ্রিল ২০২২, ০১:২৬ PM
অভিক মল্লিক

অভিক মল্লিক © সংগৃহীত

২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে জাতীয় মেধায় ৩য় স্থান অধিকার করেছেন অভিক মল্লিক। তিনি খুলনার সরকারি এম এম সিটি কলেজের সাবেক শিক্ষার্থী।

এদিকে জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন। তিনি ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৯২.৫ নম্বর পেয়েছেন। জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ। তিনি রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ফল ঘোষণা করেন। গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

আরও পড়ুন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ১৮ মে

এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। 

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে গেছে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

প্রসঙ্গত, গত বছর সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মোট ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিল ৩৯ দশমিক ৮৬ শতাংশ।

এসএসসি পাসে চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৫, আবেদন অনলাইনে
  • ১৯ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা
  • ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
আরেক থানায় আগুন দিল আ. লীগ নেতাকর্মীরা
  • ১৯ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে ভাঙচুর, গার্ডরুমে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage