দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবী হতে চায় শিরিন

১৬ জানুয়ারি ২০২১, ০৩:৫১ PM
শিরিন

শিরিন © ফাইল ফটো

‘১০০ মিটারের গণ্ডিতে টানা ১১ বার জয়ের ধারা অব্যাহত রাখতে পেরেছি সেজন্য মহান রবের প্রতি জানাই অশেষ শুকরিয়া। এধারা অব্যাহত রাখতে আগামীতে আরো যথাসাধ্য চেষ্টা করবো যাতে শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবী হতে পারি’। কথাগুলো বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং দেশসেরা নারী এ্যাথলেট শিরিন আক্তার।

এর আগে শুক্রবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টানা এগারো বারের মতো ১০০ মিটারের স্প্রিন্ট জয় করে স্বর্ণপদক তুলে নেন দেশর একমাত্র দ্রুততম এই মানবী।

জানতে চাইলে এই নারী এ্যাথলেট বলেন, করোনার সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি তার ফলে এই জয়। তবে টাইমিং নিয়ে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তবে সামনে বাংলাদেশ গেমস আছে। সেখানে আরও ভালো টাইমিং প্রত্যাশা এই নারী এ্যথলেটের।

বিকেএসপিতে অনুশীলনের কথা জানিয়ে তিনি বলেন, করোনায় সাভারের বিকেএসপিতে নিজে অবশ্য অনুশীলন করেছি। তবে আমার এই সাফল্যের পেছনে নৌবাহিনীর অবদান অনেক।

সাতক্ষীর সদরের দহকোলা গ্রামের জন্মগ্রহণ করেন শিরিন আক্তার। শেখ আবদুল মজিদ ও আঙ্গুরা বেগম দম্পতির কোনো ছেলে নেই। চার বোনের মধ্যে শিরিন দ্বিতীয়। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান হলেও খেলার মাঠে তার দ্বিতীয় হওয়ার রেকর্ড খুবই কম। প্রথম হওয়াটা যেন তার সবচেয়ে বড় নেশা। দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবী হতে চাই বলেও জানান শিরিন।

যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মীর মোশাররফ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণি ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ যশোরে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আগুন নেভানো ও উদ্ধারকাজে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় নতুন এসপি, প্রজ্ঞাপন জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়, হতে হবে মানবিক ও দায়িত্ব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, আসামির বাড়িতে ভাঙচুর
  • ২২ সেপ্টেম্বর ২০২৬