মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ PM
চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সামিউ ইমাম পুষ্প ও সানিয়া

চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সামিউ ইমাম পুষ্প ও সানিয়া © সংগৃহীত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদক(গোল্ড মেডেল) অর্জন করে প্রথম স্থান লাভ করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী।

বুধবার (২৩ সেপ্টম্বর) সকালে প্রতিযোগিতার সমাপনী দিনে  শিক্ষার্থী  মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. শ্রী কুমার চক্রবর্তী। 

জানা যায়, ১০ থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ায় পেটালিং জায়ায় আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ২৩ টি দল   অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩টি দল গোল্ড মেডেল লাভ করে ও তারা দুইজন আইটি এন্ড রোবটিক্স ক্যাটাগরীতে  WALL-E project এর জন্য  প্রথম স্থান অর্জন করেছে। 

স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শের মা প্রভাষক  বদরুন নাহার লরিন বলেন, আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী এ খবর শুনে  আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন । এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়; এটি বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়।

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল ও প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস জানান , আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা এই দুই শিক্ষার্থীর সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে আমরা তাদের এমন উদ্ভাবনী কর্মকাণ্ডে পাশে থাকবো ও সহযোগিতা করে যাবো।

প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে এ দু-শিক্ষার্থী। 

ট্যাগ: সাফল্য
চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬