৪৭তম বিসিএসে বুটেক্সে থেকে সুপারিশ পেলেন ১৮ শিক্ষার্থী

৩০ জুন ২০২৬, ০১:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:২৯ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রশাসন, পুলিশ, কর, তথ্য, অডিট, কাস্টমস, পরিবার পরিকল্পনা, ডাক (পোস্টাল) ও আনসার ক্যাডারে তারা এ সাফল্য অর্জন করেছেন।

রবিবার (২৮ জুন) সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত ফল প্রকাশ করে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বুটেক্স থেকে ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশাসন ক্যাডারে ৪ জন, পুলিশ ক্যাডারে ৩ জন, কর (ট্যাক্স) ক্যাডারে ৩ জন, তথ্য ক্যাডারে ২ জন, অডিট ক্যাডারে ২ জন, কাস্টমস ক্যাডারে ১ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১ জন, ডাক (পোস্টাল) ক্যাডারে ১ জন এবং আনসার ক্যাডারে ১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন ৩৭তম ব্যাচের সজীব, ৪০তম ব্যাচের মেহেদী হাসান রাব্বি ও কৃষ্ণ রঞ্জন রায় এবং ৪৩তম ব্যাচের শামীম খান।

পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩৮তম ব্যাচের এইচ. এম. সাকোয়াফ আশরাফ, ৪৩তম ব্যাচের রাহুল ভৌমিক এবং নূর এ আলম মিয়া।

এছাড়া কর (ট্যাক্স) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩৮তম ব্যাচের জাহিদ হাসান, ৪৩তম ব্যাচের আব্দুস সামাদ এবং ৪৪তম ব্যাচের শেখ মোল্লিক অন্তর। কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩৯তম ব্যাচের উজ্জ্বল হোসেন। আনসার ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪১তম ব্যাচের পিয়াস খান।

আরও পড়ুন : নেই শিক্ষক, সংকট কম্পিউটারের, এক যুগেও পূরণ হয়নি আইসিটি শিক্ষার ঘাটতি

তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪১তম ব্যাচের নাসিম সানি এবং ৪৩তম ব্যাচের শাহরিয়ার হোসেন নিরব। অডিট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩৯তম ব্যাচের জাবের হোসেন এবং ৪০তম ব্যাচের মুনিম আল রাইহান। পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪৩তম ব্যাচের অনির্বাণ মজুমদার। ডাক (পোস্টাল) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪০তম ব্যাচের রিয়াদুল ইসলাম।

পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত এইচ. এম. সাকোয়াফ আশরাফ বলেন, ‘আজ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ এবং আনন্দের একটি দিন। বাংলাদেশ পুলিশ সার্ভিসে এএসপি হিসেবে মনোনীত হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

তিনি বলেন, ‘এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, অসংখ্য বিনিদ্র রাত এবং নিজের স্বপ্নের প্রতি অবিচল আত্মবিশ্বাস। তবে এই দীর্ঘ ও কঠিন যাত্রায় আমার পরিবারের ত্যাগ, সহকর্মী ও বন্ধুদের অকুণ্ঠ সমর্থন না থাকলে আজ আমি এখানে দাঁড়িয়ে এই গৌরব অর্জন করতে পারতাম না।’

আরও পড়ুন : বর্ষায়ও তীব্র গরম, কতদিন থাকবে জানালেন আবহাওয়াবিদরা

তিনি আরও বলেন, ‘পুলিশ ক্যাডার হওয়া আমার কাছে কেবল একটি চাকরি বা পদমর্যাদা নয়; এটি দেশের মানুষের সেবা করার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এক বিশাল দায়িত্ব ও সুযোগ। দেশ মাতৃকার সেবা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে আমার সর্বোচ্চ উজাড় করে দেব। আমার এই নতুন পথচলার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।’

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে পিএসসি।
   

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬