লিলিপুট ফারহানের স্ত্রী কে এই তাসনিম?

২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ PM
ফারহান সাদিক ও তার স্ত্রী তাসনিম জেরিন

ফারহান সাদিক ও তার স্ত্রী তাসনিম জেরিন © সংগৃহীত

বিয়ে করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, যিনি ‘লিলিপুট ফারহান’ নামেই বেশি পরিচিত। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে।   

ফারহানের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ সহযোগী সাইদুর রহমান মানিক। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফারহানের হলুদ ও বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেন। পোস্টের নিচে ইতোমধ্যে নতুন জীবনের জন্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।

জানা গেছে, ফারহানের স্ত্রীর নাম তাসনিম জেরিন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে অধ্যয়ন করছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে। 

উল্লেখ্য, ফারহান সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট। হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক ও ভাবনাচিন্তায় ভরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তিনি তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয়। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬