পিএইচপি কোরআন প্রতিযোগিতায় সেরা কুমিল্লার হাফেজ রাফসান

০৭ এপ্রিল ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
হাফেজ মো. রাফসান মাহমুদ জিসান

হাফেজ মো. রাফসান মাহমুদ জিসান © সংগৃহীত

এ বছর পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছেন কুমিল্লার হাফেজ মো. রাফসান মাহমুদ জিসান। রোববার (৭ এপ্রিল) বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ফাইনাল রাউন্ডের তিলাওয়াত শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সারা দেশ থেকে প্রতিযোগীদের বাছাই করে চারজনকে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্ত করা হয়। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহ হাফেজ মো. দিদারুল ইসলাম, তৃতীয় হয়েছেন গোপালগঞ্জের প্রতিযোগী হাফেজ মো. আনাস মাহফুজ এবং চতুর্থ হয়েছেন কুমিল্লার প্রতিযোগী হাফেজ মো. আনাস প্রধান। 

অনুষ্ঠানে প্রথম প্রতিযোগীকে দেওয়া হবে চার লাখ টাকা, দ্বিতীয় প্রতিযোগী পাবেন তিন লাখ টাকা, তৃতীয় প্রতিযোগী দুই লাখ টাকা ও সর্বশেষ চতুর্থ প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এক লাখ টাকা। 

এবারের এ অনুষ্ঠানের মাধ্যমে ১৬ বছর পূর্ণ করছে পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠান।  এবারের চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করছে। 

শাহ ইফতেখার তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন আন্তর্জাতিক হাফেজ ও ক্বারি সিলেকশন বোর্ডের হাফেজ ক্বারি জহিরুল ইসলাম, হাফেজ ক্বারি শায়েখ মোহাম্মদ আব্দুল্লাহ, হিফজুল কুরআন ধর্ম মন্ত্রণালয়ের সাবেক অডিটর শাখার হাফেজ ক্বারি মোহাম্মদ ফখরুল হুদা। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান, এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম, ইনফিনিটি মেগামলের চেয়ারম্যান মো. জুনাইদ, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, কুরআনের আলো ফাউন্ডেশনের সেক্রেটারি মুফতি মো. মহিউদ্দিন।

 
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬