হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

২১ মার্চ ২০২৪, ০৪:৫৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি এ নিয়োগ বিশ্ববিদ্যালয়টির এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ পেয়েছেন পবিপ্রবির ডিভিএম ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ডা. শারমিন সুলতানা রয়েল।

একই সেশনের পবিপ্রবির কৃষি অনুষদের তারানা শারমিন বায়োকেমিস্ট্রি বিভাগে এবং এনিম্যাল হাজবেন্ড্রীর  ২০১৪-১৫ সেশনের সঞ্চিতা পাল এনিমেল সায়েন্স বিভাগের প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন। 

এছাড়া ডিভিএম ২০১৫-১৬ সেশনের ডা. আবুল কালাম আজাদ হকৃবির এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন এবং মো. মামুনুর রশীদ পেয়েছেন অ্যাগ্রিকালচার ক্যামিস্ট্রি বিভাগে।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে সঞ্চিতা পাল বলেন, আসলে এটা একটা ভালো লাগার মুহূর্ত আমার জন্য। কারণ আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। সৃষ্টিকর্তা আমার সহায় ছিলেন বলেই হয়ত আমি এখানে আসতে পেরেছি।

নিয়োগের বিষয়ে ডা. শারমিন সুলতানা রয়েল বলেন, সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া, আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। কিছুদিন আগে আমার সিজার হয়েছে। সিজারের সেলাই নিয়েই জয়েনিং ও দৌড়াদৌড়ি করতে হয়েছে। শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করতে অনেক কষ্ট করেছি।

গত বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারের স্বাক্ষরিত বিভিন্ন অনুষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী নিয়োগ পান। এছাড়া এর আগেও পবিপ্রবির শিক্ষার্থীরা প্রভাষক পদে নিয়োগ পেয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে।

ল্যাবে পুড়েছে আইসি, রাত জেগে পড়াশোনা—সিফাতের ডিনস অ্যাওয়ার্…
  • ২৯ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ আগস্ট ২০২৬
বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্…
  • ২৯ আগস্ট ২০২৬
পার্কে দুই যুবকের ‘অস্ত্রের মহড়া’, নেপথ্যে যা জানা গেল
  • ২৯ আগস্ট ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, মৌখিক দিতে এসে ৬ প্রা…
  • ২৯ আগস্ট ২০২৬
মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণীকে নিয়ে খুলল রহস্যের…
  • ২৯ আগস্ট ২০২৬