আত্মবিশ্বাস ছিল, ৩০ মিনিটে দিয়েছি ৮৪ প্রশ্নের উত্তর: ডেন্টালে দ্বিতীয় রাকিব 

১০ মার্চ ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
 রাকিব মাহমুদ

রাকিব মাহমুদ © সংগৃহীত

ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন রাকিব মাহমুদ। তিনি রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। ডেন্টালের আগে অনুষ্ঠিত মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধাতালিকায় ৮৪ তম স্থান অর্জন করেন।  

ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও সাফল্য সম্পর্কে জানিয়ে রাকিব বলেন, মানসিক তৃপ্তির জন্যই ডেন্টালে পরীক্ষা দিয়েছিলাম। রেজাল্ট শোনার সাথে সাথে আমার মা কান্না করে দিয়েছিলেন।  রেজাল্ট পাওয়ার দেখতে পেলাম তার চেহারায় আমাকে নিয়ে গর্ব। অনেক খুশি হয়েছেন তিনি।

তিনি বলেন, পরীক্ষার দিন আমার ভেতর কোন ভয় কাজ করেনি। যে কারণে আমি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছি। ৩০ মিনিটের মধ্যে আমার ৮৪টি প্রশ্নের উত্তর করা হয়ে গিয়েছিলো। তখনই আমি বুঝেছিলাম আত্মবিশ্বাসই মূল। 

আরো পড়ুন: মেডিকেলে ১৫তম ছিলেন ডেন্টালে প্রথম মুহতাসিম তানিম

রবিবার (১০ মার্চ) চলতি শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪ সালের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে। এসব ভর্তিচ্ছুরা ০১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি হতে পারবেন।

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২০ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬