মেডিকেলে চান্স পাওয়া সাত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ‘আরটিডিএস’

০৯ মার্চ ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠান © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ভর্তির সুযোগ পাওয়া সাত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৯ মার্চ) রোড টু ডিএমসি ও ডিএমসি স্টেশনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি নেহাল হাফিজ, প্রফেসর বাশার ও আসপেক্ট সিরিজের প্রধান উপদেষ্টা মো. হোসেন আলী।

সংবর্ধনা অনুষ্ঠানে ৭০০ শিক্ষার্থীর পাশাপাশি প্রায় ছয় শতাধিক অভিভাক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ছাড়াও এপ্রোন, মেডেল, টি-শার্ট, ঘড়ি, স্টেথোস্কোপ এবং বই উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শেষভাগে সাংস্কৃতিক পর্বে মঞ্চ মাতান সঙ্গীত শিল্পী মাহতিম সাকিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডা. রিজভী তৌহিদ, ডা. মাইনুল ইসলাম সফল,  ডা. নাঈমুল ইসলাম রাহাত, ডা. শেখ সাদী মোহাম্মদ, ডা. অন্তর সাহা, মঈনুল হাছান, জোবায়ের আল জাদিদ, ডা. আহমেদ সাঈদ শুভ, তাশদিদ আহমেদ তুরাব, ডা. মারিফুল ইসলাম।

এক মাসে ৬ দফায় কমেছে সোনার দাম, আজ ভরিতে কত
  • ১৯ নভেম্বর ২০২৬
খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১৯ নভেম্বর ২০২৬
আ’লীগ আমলের ৪ শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীর তিনজনই কারাগারে, …
  • ১৯ নভেম্বর ২০২৬
বল টেম্পারিং বিতর্কে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়া, কামিন্সের…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে জাবির ফটকে রাতভর …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডিবেট ক্লাবের আয়োজনে এনএসইউ পোডিয়াম অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬