ফিজিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয় বাংলাদেশের

২৯ জুলাই ২০১৮, ০৪:৫০ PM
লিসবনে ফিজিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দল।

লিসবনে ফিজিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দল। © সংগৃহীত

৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে (আইপিএইচও) চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের চার শিক্ষার্থী। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফলাফল শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি।

পদক জয়ীরা হলেন, চট্টগ্রাম কলেজের আবরার আল শাদীদ আবীর, নটরডেম কলেজের ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাশেদুল ইসলাম।

বাংলাদেশ দলের গাইড হিসেবে কাজ করা পর্তুগাল প্রবাসী সাহেদ ইব্রাহীম নবী ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন বাংলাদেশ দলের দুই সদস্য তিন পয়েন্টের জন্য সিলভার পদক এবং একজন দুই পয়েন্টের জন্য অনারেবল মেনশন মিস করেছেন।  এছাড়াও একটা সমস্যায় সম্পূর্ণ স্কোর করেছেন নটরডেম কলেজের ইরতিজা ইরাম।

গত সোমবার প্রথম ২০ নম্বরের এবং বুধবার ৩০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দময় অপেক্ষা, জেলায় জেলায় যাচ্ছে বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা, করুন অনলাইন ফ্রি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬