অর্ধশত কোরআন হাফেজের মধ্যে সবার সেরা রিদ্ধ

১০ জুন ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
অর্ধশত কোরআন হাফেজের মধ্যে সবার সেরা রিদ্ধ

অর্ধশত কোরআন হাফেজের মধ্যে সবার সেরা রিদ্ধ © টিডিসি ফটো

অর্ধশতাধিক কোরআন হাফেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় ভোলার লালমোহন উপজেলার শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রিদ্ধ রায়হান। ১০ বছর বয়সী রিদ্ধ লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রায়হান মাসুমের ছেলে।

জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়ের্স্টাণ পাড়ায় অবস্থিত দারুস সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে প্রতি তিন মাস পর পর উপজেলার শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনের লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কোরআন খতম করবে ছাত্রলীগ

এর ধারাবাহিকতায় গত ২ জুন অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৫ জন কোরআন হাফেজের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লালমোহন উপজেলায় প্রথম স্থান অর্জন করেন ওমর ফারুক রিদ্ধ রায়হান। এ সময় তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

হাফেজ রিদ্ধ রায়হান দারুস সুন্নাহ মাদরাসারই শিক্ষার্থী। রিদ্ধ রায়হানের বাবা কাউন্সিলর রায়হান মাসুম বলেন, আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমার ছেলেকে দ্বীনের পথে কবুল করেন এবং ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করেন।

স্বামী-স্ত্রীর ‘ব্যক্তিগত ছবি’ ছড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জর…
  • ৩০ আগস্ট ২০২৬
সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ, আসছে নতুন আইন
  • ৩০ আগস্ট ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে ও কীভাবে, যা জানা যাচ্ছে
  • ৩০ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
  • ৩০ আগস্ট ২০২৬
‘ফ্ল্যাটের দরজা ভাঙা, হাউমাউ করে কাঁদছিল বাবুর্চি, বললেন— ‘…
  • ৩০ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি হবে কয়েক ধাপে, আবেদন নিয়ে কী বলছে কর…
  • ৩০ আগস্ট ২০২৬