কম সময়ে টাই বেঁধে গিনেস বুকে নাম লেখালেন বিশ্ববিদ্যালয় ছাত্র সামিন

১৫ মার্চ ২০২৩, ০২:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
মো. সামিন রহমান

মো. সামিন রহমান © সংগৃহীত

দ্রুততম সময়ের মধ্যে ’উইন্ডসর গিঁট‘ বেঁধে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (জিডব্লিউআর) করেছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের ৫ম সেমিস্টারের স্নাতক শিক্ষার্থী মো. সামিন রহমান। আগের রেকর্ড ১২ দশমিক ৮৯ সেকেন্ডকে হারিয়ে ১০ দশমিক ৯২ সেকেন্ডে উইন্ডসর গিঁট বেঁধে রেকর্ড গড়েছেন তিনি।

২০২২ সালের আগস্টে রেকর্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন সামিন। ২০২২ সালের নভেম্বরে, জিডব্লিউআর কর্তৃপক্ষ তার রেকর্ডের প্রমাণ চেয়েছিল, যার জন্য সামিন জিডব্লিউআর ওয়েবসাইটে ১০ দশমিক ৯২ সেকেন্ডের মধ্যে তার গাঁটছড়া বাঁধার একটি ভিডিও আপলোড করেছিল। ফেব্রুয়ারিতে, জিআরডব্লিউ তাকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করে এবং এক মাস পরে সামিন অফিসিয়াল সার্টিফিকেট পায়।

সামিন জানান, “আমি স্কুলে বিভিন্ন ধরনের গিঁট বাঁধতে শিখেছি। আমি সবসময় গিঁট বাধতে দক্ষ ছিলাম এবং বিভিন্ন ধরণের চেষ্টা করতে পছন্দ করতাম। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি বিশ্বরেকর্ড করতে যাচ্ছি।

আরও পড়ুন: আন্দোলন থেকে না সরলে বড় ভাইদের দিয়ে ধর্ষণের হুমকি কলেজ শিক্ষকের।

সামিন আরও বলেন, এটা জেনে ভালো লাগছে যে আপনি যদি কোনো কিছুতে ভালো হন এবং আপনি যদি এর জন্য কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি সত্যিই বিশ্বের সেরা হয়ে উঠতে পারেন।

বর্তমানে সামিন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা পশ্চিমের স্থানীয় কমিটির সভাপতি। তিনি লালমাটিয়ার অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ও এবং এ লেভেল করেছেন।

এছাড়াও তিনি দুটি স্টার্টআপের মালিক। যা একটি অনলাইন দক্ষতা শেয়ারিং প্ল্যাটফর্ম যা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়; এবং আপগ্রেড, একটি আইটি ফার্ম যা ওয়েব ডেভেলপমেন্ট, অগমেন্টেড রিয়েলিটি ইত্যাদিতে বিশেষজ্ঞ। সামিন এছাড়াও বিডিএপস (bdapps)-এর আইইউবিএর ক্যাম্পাস অ্যাম্বাসেডর, যা রবি আজিয়াটা লিমিটেড এবং সরকারের আইসিটি বিভাগ দ্বারা চালিত বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর। 

উল্লেখ্য নেকটাই বা শুধু টাই একটি পরিধেয়, যা দেখতে লম্বা একফালি কাপড়ের ন্যায় এবং গলা বেষ্টন করে পরিধান করা হয়। এটি গলাবন্ধ নামেও পরিচিত। টাই বাঁধার অসংখ্য গিঁট রয়েছে। তন্মধ্যে ফোর ইন হ্যান্ড, প্রাট, হাফ উইন্ডসর এবং উইন্ডসর গেরোগুলো প্রধান বা বেশি প্রচলিত।

রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ
  • ২৪ মে ২০২৬
রাজধানীতে উদ্বোধন হলো এমএইচআর এডুকেশনের টোফেল ও জিআরই টেস্ট…
  • ২৪ মে ২০২৬
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনের বি…
  • ২৪ মে ২০২৬
শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে ডিপ্লোমা প্রোগ্…
  • ২৪ মে ২০২৬
এস আলমকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা দিল ইসলামী ব্যা…
  • ২৪ মে ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৪ মে ২০২৬