৪ মাস ২৫ দিনে কোরআনে হাফেজ ৯ বছরের আবদুল্লাহ

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
আবদুল্লাহ বিন আবছার

আবদুল্লাহ বিন আবছার © ফাইল ছবি

মাত্র চার মাস ২৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে আবদুল্লাহ বিন আবছার (আলিফ) নামের ৯ বছরের এক শিশু। আলিফের এমন সাফল্যকে বিশাল অর্জন বলে উল্লেখ করেছেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহীম সরদার। আর তার জন্য দোয়া চেয়েছেন তার বাবা নুরুল আবছার।

আলিফ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। আলিফ একই এলাকার মো. নুরুল আবছার সোহাগের ছেলে।

আলিফের বাবা মো. নুরুল আবছার সোহাগ বলেন, আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।

আরও পড়ুন: শুনে শুনে কোরআন মুখস্ত করলেন ৬৬ বছরের আছিয়া

মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী সানী বলেন, আবদুল্লাহ বিন আবছারের (আলিফ) এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ইব্রাহীম সরদার বলেন, আল্লাহ্ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহ বিন আবছার (আলিফ) মাত্র ১৪৬ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিল এক বিশাল অর্জন।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিতে গুরুত্বারোপ রিজভীর
  • ১৯ নভেম্বর ২০২৬
চীনে যুব নেতৃত্ব বিকাশ কর্মসূচিতে ববি শিক্ষার্থী ওবায়দুর
  • ১৯ নভেম্বর ২০২৬
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল বিচারিক অবিচার: প্রধ…
  • ১৯ নভেম্বর ২০২৬
টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ফিরছেন নাহিদ!
  • ১৯ নভেম্বর ২০২৬
৫৪ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-১০, ঢাকা
  • ১৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক পাহাড়ায় ইবি ছাত্র…
  • ১৯ নভেম্বর ২০২৬