বিদেশে উচ্চশিক্ষা
বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে কীভাবে করবে দরকারি কাগজপত্র সত্যায়ন জেনে নিন © সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করা একটি আবশ্যিক প্রক্রিয়া। এই সত্যায়ন প্রক্রিয়াটি এখন সম্পূর্ণভাবে অনলাইনে করা যাচ্ছে, ফলে আর যেতে হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়ে। সরকারের উদ্যোগে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে চালু হয়েছে এই ডিজিটাল সেবা, যা পরিচালিত হচ্ছে মাইগভ (MyGov) প্ল্যাটফর্মের মাধ্যমে।
১. প্রয়োজনীয় কাগজপত্র
*জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইনে নিবন্ধিত জন্মসনদ;
*স্ক্যান করা শিক্ষাগত সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট (JPEG, JPG অথবা PNG ফরম্যাটে);
*প্রতিটি ফাইলের সাইজ হতে হবে ১ এমবি’র মধ্যে;
পুরো প্রক্রিয়াটি যেহেতু অনলাইনকেন্দ্রিক, তাই আগে থেকেই প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করুন;
ঘরে বসে IELTS প্রস্তুতি নিতে যে বইটি পড়বেন
২. ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া
২.১ মাইগভ-এ অ্যাকাউন্ট নিবন্ধন;
*ভিজিট করুন: https://mygov.bd
*নাম, মোবাইল নম্বর/ই-মেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন;
*একটি পাসওয়ার্ড সেট করুন;
২.২ প্রোফাইল যাচাইকরণ;
*NID বা জন্মসনদের নম্বর ও জন্মসাল দিয়ে প্রোফাইল যাচাই করতে হবে;
*একটি NID দিয়ে কেবল একটি অ্যাকাউন্ট যাচাই করা যাবে;
২.৩ সঠিক আবেদন খুঁজে বের করুন
*হোমপেজে “বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন”সেবা নির্বাচন করুন;
*প্রয়োজনীয় আবেদন অপশন বেছে নিন;
*চাইলে সার্চ বক্সে নথির নাম লিখে বা ভয়েস কমান্ড দিয়েও খুঁজে নিতে পারেন;
২.৪ আবেদন ফরম পূরণ;
*লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে;
*একাধিক নথি যুক্ত করতে চাইলে (+) বাটনে ক্লিক করুন;
*আবেদন একবারে না করে ড্রাফট হিসেবেও সংরক্ষণ করা যাবে;
২.৫ নথিপত্র আপলোড করুন;
*নির্ধারিত ফরম্যাটে (JPEG/JPG/PNG) স্ক্যান করা ফাইল আপলোড করুন;
*ফাইল সম্পূর্ণ আপলোড না হওয়া পর্যন্ত পরবর্তী ধাপে যাওয়া যাবে না;
*চাইলে আগে থেকেই সব নথি প্রোফাইলে সংরক্ষণ করে রাখতে পারেন;
২.৬ আবেদন ফি প্রদান
*কিছু সেবা বিনা মূল্যে পাওয়া যাবে। তবে নির্ধারিত সেবাভেদে সরকারি ফি প্রযোজ্য হতে পারে, যা আবেদন করার সময় প্রদর্শিত হবে;
*ফি প্রদান করা যাবে:
*অনলাইন ব্যাংকিং;
*কার্ড পেমেন্ট;
*মোবাইল ওয়ালেট (বিকাশ, নগদ ইত্যাদি);
৩. আবেদন ট্র্যাকিং ও ফলাফল
*আবেদন জমা দেওয়ার পর একটি ট্র্যাকিং নম্বর পাবেন;
*এই নম্বর ব্যবহার করে “সেবা ব্যবস্থাপনা” অপশন থেকে আবেদনের অগ্রগতি দেখা যাবে;
*আবেদন অনুমোদিত হলে সত্যায়িত নথি ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করা যাবে;
৪. গুরুত্বপূর্ণ বিষয়
*একটি NID দিয়ে শুধুমাত্র একটি মাইগভ অ্যাকাউন্ট যাচাই করা সম্ভব;
*আবেদনের প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করুন;
*প্রোফাইল যাচাই সঠিকভাবে না হলে আবেদন জমা দেওয়া সম্ভব নয়।