নিখোঁজ সৃজা © সংগৃহীত
ভারতের তেলঙ্গানা থেকে উচ্চশিক্ষার জন্য আমেরিকার বস্টনে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ রহস্য সৃজা নামের ভারতীয় এক তরুণী। পড়াশোনার পাশাপাশি একটি সংস্থায় আংশিক সময়ের কাজও করতেন তিনি। সন্ধ্যায় ঘুরতে বের হয়ে নিখোঁজ হন বলে জানা গেছে।
সৃজার বাবা কোয়া ইয়াড়াগিরি রেড্ডি জানিয়েছেন, সৃজাকে ২ নভেম্বর ফোন করা হয়েছিল। কিন্তু ফোন বন্ধ ছিল। কোনও ভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এক প্রতিবেশির সঙ্গে যোগাযোগ করা হয়।
গত ২ নভেম্বর সান্ধ্যায় ঘুরতে বেরিয়েছিলেন সৃজা রেড্ডি। তার পর থেকেই নিখোঁজ তিনি। ফোনও বন্ধ। পরদিন বস্টন পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করে সৃজার পরিবার। ৪ নভেম্বর বস্টন পুলিশ নিখোঁজ সংক্রান্ত বার্তা জারি করে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সকালে সৃজাকে বাড়ি থেকে বার হতে দেখা যায়। সিসিটিভি ক্যামেরায় সেই ফুটেজ পাওয়া গিয়েছে। কিন্তু তার পর কোথায় উধাও হয়ে গেলেন, তা ঘিরেই রহস্য বাড়ছে। তাকে কি অপহরণ করা হয়েছে, না কি কোনও বড় বিপদের মুখে পড়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সৃজার বাবা আরও জানান, উচ্চশিক্ষার জন্য দেড় বছর আগে বস্টনে গিয়েছিল সৃজা। সম্প্রতি বাড়িতেও এসেছিল। এক মাস থেকে আবার ফিরে যায়। ২ নভেম্বর সকালে কলেজে গিয়েছিল। বাড়ি ফিরে হাঁটতে বেরিয়েছিল। এক কিলোমিটারের পর থেকে তার আর কোনও হদিস মেলেনি।
তেলঙ্গানার সড়ক পরিবহণ মন্ত্রী তথা নলগোন্ডার বিধায়ক কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডি জানিয়েছেন, বস্টনে ভারতের উপদূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বস্টন পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রীটির সন্ধানে সহযোগিতা করার জন্য আমেরিকায় তেলুগু অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছেও আবেদন করা হয়েছে।