পরীক্ষায় নকল করার অভিনব পদ্ধতি শেকৃবি ছাত্রলীগ নেতার

১৩ জানুয়ারি ২০২২, ০৯:১৭ AM
পায়ের গোড়ালিতে লিখে অভিনব পদ্বতিতে নকল

পায়ের গোড়ালিতে লিখে অভিনব পদ্বতিতে নকল © সংগৃহীত

নকল করতে এবার অভিনব উপায় বার করলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক ছাত্রলীগ নেতা। তবে শেষ পর্যন্ত রক্ষা পেলেন না তিনি। পরীক্ষার হলে হাতেনাতে ধরা পড়লেন আলতাবুর নামে ওেই নেতা। এরপর ওই পরীক্ষা থেকে বহিস্কারও করা হয়। 

আরও পড়ুন: পাবিপ্রবির প্রথম শিক্ষার্থী হিসেবে আমাজনে চাকরি পেলেন রায়হান

বুধবার (১২ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এগ্রিকালচারাল বোটানি বিভাগের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার সময় ওই ছাত্রলীগ নেতাকে নকলসহ ধরেন। তিনি শেকৃবি শাখা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক। একই পরীক্ষায় সাবরিন আহমেদ শান্ত নামের আরেক শিক্ষার্থী ক্যালকুলেটরে লিখে নকল করার সময় ধরা পড়েছে বলে জানা যায়।

জানা যায়, ওই ছাত্রলীগ নেতার  বিরুদ্ধে প্রায়ই নকল করে পরীক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে। ইস্যু তৈরি করে পরীক্ষা পিছানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের নিয়ে নানা অশালীন, কুরুচিপূর্ণ কথা বলে থাকেন।

আরও পড়ুন: চাকরি ফিরে পেলেন বেলি-ড্যান্স করা সেই মিসরীয় স্কুলশিক্ষিকা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুনুর রশীদ বলেন, নকল করায় তাকে এক্সপেল করা হয়েছে। পরবর্তীতে এক্সাম কন্ট্রোলার তাকে শোকজ করবে। ৭ দিনের মধ্যে সে শোকজের জবাব দিবে তারপর পরীক্ষা শৃঙ্খলা কমিটিতে বিষয়টি উঠবে।

আরও পড়ুন: গবেষক মুশফিকের চেষ্টায় আমেরিকা থেকে সাড়ে ৫ কোটি মাস্ক আসছে

শেকৃবির কৃষি অনুষদের ডিন পরিমল কান্তি বিশ্বাস বলেন, নকলসহ ধরা পড়লে তাকে ওই পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। পরে প্রশাসন বসে তার শাস্তি নির্ধারণ করে। আজকে কি শাস্তি দেওয়া হয়েছে জানি না। তবে নিয়ম অনুযায়ী যারা নকলসহ ধরেছে তাদের এবং প্রশাসনের সুপারিশ অনুযায়ী ভিসি তার শাস্তি অনুমোদন করবে।

মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9