ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ৫ দিনব্যাপী কর্মসূচি

০৩ জানুয়ারি ২০২২, ১১:৫৫ PM
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সকাল ৯টায় কার্জন হলে কেক কাটা এবং দুপুর ২টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকর্মীদের মন ভালো নেই

৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার হবে প্রতিটি জেলা, মহানগর ও উপজেলার দলীয় কার্যালয়ে।

আরও পড়ুন: ভর্তিচ্ছুদের সব ধরণের সহযোগিতা করবে ঢাবি ছাত্রলীগ

এছাড়া ৬ জানুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বিকাল ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচি, ৭ জানুয়ারি বিকাল ৩টায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৮ জানুয়ারি সকাল ১১টায় ঢাবির অপরাজেয় বাংলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

আরও পড়ুন: ডাকসু ছাত্রলীগ প্যানেলের উদ্যোগে ১০০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করতে ইউনিটের (জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ) নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

১৯৪৮ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে ঐতিহ্যবাহী এ ছাত্রসংগঠনটি।

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
সাপ্লিমেন্টারিতে বসছেন না এইচএসসি ফেল অর্ধেকেরও বেশি, ১০ বো…
  • ১৩ নভেম্বর ২০২৬
নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950