জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসাদের ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না

১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এতে অংশগ্রহণের সুযোগ থাকছে না।

অপরদিকে, এবার এই বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা বাড়ছে মোট ৬টি। আজ ‎শুক্রবার (১৩ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ছিল ১ হাজার ৮৪২টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৮টিতে।

‎সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আগের শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ছিল ১ হাজার ৮৪২টি। এবার তা বাড়িয়ে ১ হাজার ৮৪৮টি করা হয়েছে। তবে কিছু বিভাগে আসনসংখ্যা কমেছে।
‎
‎তিনি আরও বলেন, কোন কোন বিভাগে আসন বেড়েছে বা কমেছে, তা পরে জানানো হবে।
‎
‎উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার ও শনিবার বাদে অন্যান্য দিন ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, আমাদের পূর্বনির্ধারিত সময়সূচি ও সিডিউল এখনো বহাল রয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত এলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
‎
‎তিনি আরও বলেন, উপাচার্য মহোদয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় হয়তো বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে এর মধ্যেও আমাদের স্বাভাবিক কার্যক্রম ও কাজ চালু রাখতে হবে।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950