বরিশাল

পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ

১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়ায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও দুই বোনের মারধরে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসায় এ ঘটনা ঘটে। এদিন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের সঙ্গে যুক্ত থেকে ড্রামার হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি।

নিহত বাবু এবং অভিযুক্ত বড় ভাই জহিরুল ইসলাম ওরফে বিপুল মোল্লা, দুই বোন সোনিয়া ববি ও লিপি বেগম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির মৃত দিলির হোসেন মোল্লার সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ ও মারামারি হয়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাবু। তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দেড়টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সোনিয়া সাত্তার লিজার অভিযোগ, তাঁর স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা ও দুই বোন মিলে মারধর করেছেন। এমনকি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও তাঁকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশুসন্তানকে নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে সোনিয়া সাত্তার লিজা বলেন, ‘আমাদের সামনে এখন শুধুই অন্ধকার।’

ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। বাবু মাটিতে পড়ে গেলে বিপুল মোল্লা তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন। পরে বাবুর বুক ও মাথায় আঘাতের চিহ্ন দেখা যায় বলেও দাবি তাঁদের।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950