নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, পদ প্রত্যাশীদের সিভি আহ্বান

২২ নভেম্বর ২০২১, ১০:২৫ PM
নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে

নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সেই সাথে নতুন পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান করেছে কেন্দ্রীয় সংগঠন। সোমবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এই সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট জীবন বৃত্তান্ত প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

বিজপ্তিতে জানানো হয়, পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করবেন নোবিপ্রবি ইউনিটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপক্রীড়া সম্পাদক শরীফ বায়োজিদ ইবনে মাহমুদ কোতোয়াল, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী ও সহ -সম্পাদক সৈয়দ ফয়সাল হাসান।

এতে আরো বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।

এমন সিদ্ধান্তে শাখা ছাত্রলীগের কার্যক্রমে গতিশীলতা বাড়বে বলে মনে করেন নোবিপ্রবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানান দুই পদ প্রত্যাশী জাহিদুর রহমান নাঈম ও মোহাইমিনুল ইসলাম নুহাশ।

জাহিদুর রহমান নাঈম কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে ছাত্রজীবনের শুরু থেকে ছাত্রলীগের সঙ্গে কাজ করে এসেছি, ভবিষ্যতেও আজীবন ভালোবেসে যাবো এই সংগঠনকে। কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অনুরোধ থাকবে, নোবিপ্রবি ছাত্রলীগ যেন বেশিদিন কমিটিহীন না থাকে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আরেক পদ প্রত্যাশী মোহাইমিনুল ইসলাম নুহাশ বলেন, নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পাবে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন, দ্রুত একটি কমিটি করা হোক যেন আমরা ছাত্রলীগকে শক্তিশালী করতে পারি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ অক্টোবর নোবিপ্রবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি গঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ। নোবিপ্রবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম রবিন এবং সাকিব মোশাররফ ধ্রুব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক
  • ১৩ মে ২০২৬
নোবিপ্রবির অসুস্থ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ছাত্রশিবির স…
  • ১৩ মে ২০২৬
কেন্দ্রীয় কারাগারেই মামলার বাদীর সঙ্গে আসামির বিয়ে
  • ১৩ মে ২০২৬
কোরবানির হাটে সতর্কতা: কৃত্রিমভাবে মোটাতাজা পশু চেনার উপায়
  • ১৩ মে ২০২৬
৩৩ মণের ‘বাংলার ডন’ কাঁপাবে কোরবানির হাট
  • ১৩ মে ২০২৬
পাবনায় লিচুর বাম্পার ফলন, লাভের আশা চাষিদের
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9