চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৭

১৬ জুন ২০২১, ০৪:২৪ PM
আহত কয়েকজন

আহত কয়েকজন © সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড কর্ণার (কেয়ারি অংশ) এলাকায় সভাপতি মাহমুদুল করিম এবং সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’পক্ষের মারামারিতে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া।

আরো পড়ুন ছাত্রদল ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণসহ ৪ কমিটি বিলুপ্ত

সংঘর্ষে আহতরা হলেন- কলেজের ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইমুন, ডিগ্রী শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল মালেক রুমি, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিমু, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু তোরাব, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাফায়েত হোসেন রাজু।

ঘটনার সুষ্ঠু বিচার দাবি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, টিনু জেল থেকে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে ভিন্ন কথা বললেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। তিনি বলেন, সভাপতি গ্রুপের বেশ কয়েকজন ছেলে বন্ধ হোস্টেলে বসে মাদক সেবন করে। সেখান থেকে একজনকে রাম দা সহ আটক করে পুলিশ। পরে তারা উত্তেজিত হয়ে বিনা কারণে আমাদের ছেলেদের ওপর হামলা চালায়।

এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬
ডুয়েটে দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল ২০২৬’ শুরু
  • ২৬ জুন ২০২৬
ভেনেজুয়েলার প্রাণঘাতী ভূমিকম্পে শোক জানালেন প্রধানমন্ত্রী ত…
  • ২৬ জুন ২০২৬
বিসিএস পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত, সাধার…
  • ২৬ জুন ২০২৬
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদ…
  • ২৬ জুন ২০২৬