ছাত্রদল ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণসহ ৪ কমিটি বিলুপ্ত

১৬ জুন ২০২১, ১২:০২ PM
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় © লোগো

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের বিদ্যমান পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৬ জুন) সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক নির্দেশনা মতে, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ত্রিশ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বিলুপ্ত ইউনিটগুলোর নতুন কমিটি গঠন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বুধবার এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬