আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ AM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর কাদেরিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর নেতৃত্বে আয়োজিত মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন এবং আবার দেশে ফেরার স্বপ্ন দেখছেন। কিছু বিপথগামী সন্ত্রাসীও তাঁকে দেশে ফেরানোর স্বপ্ন দেখছে, যা বোকামি ছাড়া কিছু নয়। আমরা চাই, তিনি দেশে আসুন। তবে গণহত্যার অভিযোগে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে এনসিপি ও জামায়াত-শিবির আঁতাত করে বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। গণহত্যাকারী ও স্বৈরাচারী শক্তির সঙ্গে আঁতাত করে বিএনপির কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ দেশের মানুষ তাদের রাজনীতি করার সুযোগ দেবে না।

সালমান মুক্তাদিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত মোবাইলসহ বিভিন্ন ডিভাইস তদন্তের আওতায় আনা সময়ের দাবি। কার ইশারায় এবং কাকে খুশি করতে তিনি বারবার বিএনপিকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করছেন, তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ধরনের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

টঙ্গীতে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল কঠোরভাবে তা মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের রেখে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

সমাবেশে ছাত্রদল নেতা দিপু দেওয়ান, সৈকত বেপারীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬