রাড্ডা ক্লিনিক ভাংচুর

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা

০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ PM
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, সদ্যপদত্যাগকৃত এমপি ফেরদৌসী আহমেদের মিষ্টি ও ইনসেটে ডাকসু ভিপি  মো. আবু সাদিক কায়েম

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, সদ্যপদত্যাগকৃত এমপি ফেরদৌসী আহমেদের মিষ্টি ও ইনসেটে ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদের (মিষ্টি) পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

ফেসবুক পোস্টে ডাকসু ভিপি বলেন, রাড্ডা ক্লিনিক ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ছাড়া এমপিকে পদত্যাগের নির্দেশ একটা সেইফ এক্সিটের প্রচেষ্টা। আমরা অতীতে বারবার বিএনপির ‘বহিষ্কার নাটক’ দেখেছি, ঘটনা ধামাচাপা দিতে এরকম নাটক আর দেখতে চায় না জনগণ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে সদিচ্ছার পরিচয় দিতে হবে সরকারকে, অন্যথায় এই ঘটনাকে চাপের মুখে রাজনৈতিক স্যাক্রিফাইস ও পিআর স্টান্ট হিসেবে রিড করবে জনগণ।

তিনি বলেন, ইতিমধ্যেই বিএনপি সরকারের মন্ত্রী-এমপিরা ভাংচুরের ঘটনাকে ঘিরে নানাধরনের অসংলগ্ন বক্তব্য দিয়ে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ক্লিনিকটি দ্রুত পুনর্নির্মাণ করে পুনরায় চালু করার উদ্যোগ নিতে হবে। সারাদেশে বিএনপির নির্বাচিত ও সংরক্ষিত এমপিরা যেভাবে দখলদারি ও চাঁদাবাজির রাজনীতি চালিয়ে যাচ্ছে, সেটার লাগাম টেনে ধরতে হবে। 

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা হয়। দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র  ও ভাঙার সরঞ্জাম নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। এরপর মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পরে ভারী যন্ত্র দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। 

পরে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙানো হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে বক্তৃতা–বিবৃতি দিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ নাগরিক সমাজ।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার পরও ধ্বংসস্তূপের মধ্যে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে।

এদিকে রাড্ডায়  হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় আলোচিত বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে আজ পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি পদত্যাগও করেছেন।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬