‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না’ পোস্ট দিয়ে নেত্রীর পদত্যাগ

০৩ অক্টোবর ২০২৬, ১১:১১ AM
ছাত্রদলের ‎জাবি শাখার আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া

ছাত্রদলের ‎জাবি শাখার আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্টাটাসে এ তথ্য জানান তিনি।

‎‎ফেসবুক পোস্টে সুমাইয়া সুলতানা ছিয়া লেখেন, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তাঁর রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না।

‎‎তিনি বলেন, সংগঠনের অভ্যন্তরীণ নানা বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাঁকে গভীরভাবে ভাবিয়েছে। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আপাতত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‎‎তিনি আরও উল্লেখ করেন, তাঁর এই পদত্যাগ জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো নয়, বরং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক রাজনীতি থেকে সাময়িক বিরতি। ভবিষ্যতে সংগঠনটি শহীদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে মনে হলে পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।

‎এ বিষয়ে সুমাইয়া সুলতানা ছিয়া বলেন, ‘আমি আমার পোস্টে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছি। সমসাময়িক ক্যাম্পাস রাজনীতির কর্মকাণ্ড আমাকে ভাবিয়ে তুলেছে। তবে আমি বিএনপি তথা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অটল রয়েছি। আমি শুধু আমার পদ থেকে সরে দাঁড়িয়েছি।’‎

আরও পড়ুন: এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ তানিয়া

তিনি আরও বলেন, ‘আমি স্বেচ্ছায় রাজনীতিতে এসেছি। ক্যাম্পাসে ছাত্রদলের নারী কর্মীদের মধ্যে আমিও প্রথম দিকের একজন। তবে বর্তমানে আমার কাছে মনে হয়েছে, পদটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আমি পদে না থেকেও বাংলাদেশি জাতীয়তাবাদের একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। আমি কেবল আমার পদ থেকে অব্যাহতি নিয়েছি।’

‎ছাত্রদল নেত্রীর পদত্যাগের ‎বিষয়ে শাখার আহবায়ক জহির উদ্দিম মোহাম্মদ বাবর বলেন, ‘তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’

‎‎উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬