প্রগতিশীল ছাত্র জোটের ৬ নেতার জামিন

০৭ মার্চ ২০২১, ০২:৩৫ PM

© ফাইল ফটো

প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিল থেকে গ্রেফতারকৃত ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সাত ছাত্র নেতার মধ্যে ছয়জনকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জামিনের এ আদেশ দেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন, তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। তবে এ এস এম তানজিমুর রহমান নামে অপর শিক্ষার্থীর পক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।

আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী ইমতিয়াজ আহমেদ, সোহেল আহমেদ ও নুরুদ্দিন শুনানি করেন।

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ সাতজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে।

পরদিন তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই শহীদুল ইসলাম। আসামিপক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করে তাদের আইনজীবীরা। ওইদিন আদালত রিমান্ড আবেদন নাকচ করে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। একইসঙ্গে জামিন আবেদন শুনানির জন্য ৩ মার্চ ধার্য করেন। তবে ওই দিন তাদের জামিন আবেদন নাকচ হয়।

এর আগে লেখক মোশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করে। মিছিল পরবর্তী সময়ে পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় এ সাতজন ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬