অনশনের ৬৮ ঘণ্টা পার হলেও দাবি আদায়ে অনড় ঢাবি শিক্ষার্থীরা

১১ এপ্রিল ২০২৬, ১২:১৬ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:২১ PM
আমরণ অনশনে শিক্ষার্থীরা

আমরণ অনশনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসার ৬৮ ঘণ্টা পার হলেও সরকার পক্ষ বা বিরোধী দল থেকে এখনো কোনো আশ্বাস পায়নি অনশনে বসা শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তারা। আজ শনিবার (১১ এপ্রিল) এ প্রতিবেদন লিখা পর্যন্ত তাদের অনশনের ৬৮ ঘণ্টা পার হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছেন অনশনকারী তিন শিক্ষার্থী। তাদের আশেপাশে বেশ কয়েকজন পাখা হাতপাখা দিয়ে বাতাস করছেন। এবং তাদের মধ্যে দুইজনের হাতে ক্যানোলা (স্যালাইন দেওয়ার নল) লাগানো। আর একজনের প্রেসার হাই থাকায় স্যালাইন দেয়া যায়নি। তাদের সাথে সংহতি জানাতে রাজনৈতিক নেতারা ও দেশের নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন।

অনশনে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের সাকিবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ আমরণ অনশনের ৬৮ ঘণ্টা পার হলেও দাবি পূরণের ব্যাপারে এখনো কোন আশ্বাস মেলেনি। 

অনেকটা আক্ষেপ ও চোখের জল ছেড়ে দিয়ে কান্না মিশ্রিত কন্ঠে অনশনরত মো. সাদিক মোনেম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মনে হচ্ছে ডাস্টবিনে পরে আছি, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। গত দুদিনে প্রেসারটা অনেক হাই হয়ে গেছে। স্যালাইন দিতে পারে নাই। আশ্বাস তো এমনিতেই দেবে কিন্তু দাবি বাস্তবায়ন বা হওয়া পর্যন্ত এখান থেকে আমরা উঠব না।

অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ড. মুহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ড. মো. তানভির আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রেশার আপাতত নরমাল। কিন্তু ওই নরমালের মধ্যে লো-এর দিকে নরমাল। প্রেশার হাই থাকায় একজনকে স্যালাইন দেওয়া যায়নি। 

এভাবে অনশন চলতে থাকলে তাদের শারীরিক কী ধরনের ঝুঁকি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্লাড সুগার, ডিহাইড্রেশন, ব্লাড প্রেশার—এই তিনটা জিনিস ডিটোরিয়েট (অবনতি) করতে পারে। একেকজনের ইমিউনিটি একেক রকম, সবার সহ্য ক্ষমতা এক নয়। আপাতদৃষ্টিতে এই তিনটা সমস্যার সম্মুখীন হতে পারে বলে জানান তিনি।

এদিকে গত কয়েক দিনে অনশনকারীদের সঙ্গে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে আসেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান হোসেন, ঢাকা- ০৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-০৫ আসনের কামাল হোসেন এবং শেরপুর-০১ আসনের রাশেদুল ইসলাম রাজু, জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারী, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং বেশ কয়েকজন সংসদ সদস্য অনশনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081